ভয় লাগে

খাদিজা বেগম 


আমি কাউকে ভেবেছি বোন আর কাউকে ভাই,

ওরা কেউতো ভাবেনাই আমাকে বোন,

আমার প্লেটে খেয়ে, বিছানায় শুয়ে,

 মিটিয়ে গেছে ওদের প্রয়োজন।


কাউকে আদরের মেয়ে ভেবে রেখেছিলাম

আমার মমতাময়ী এই বুকে,

সেই মেয়ে কাল সাপ হয়ে বিষ ঢেলেছ,

এই বুকে তাই মরিতেছি ধুঁকে ধুঁকে।


যারে ষোলআনা বিশ্বাস করে দিয়েছি

জমিয়ে রাখা সকল ভালোবাসা,

সেই তো মন ভেঙ্গে করেছে খান খান,

কেড়ে নিয়েছে বেঁচে থাকার ভরসা।


এখন মানুষ দেখলেই তো ভয় লাগে ,

কাউকে করিতে পারি না আর বিশ্বাস,

মন চায় চলে যাই দূর কোন জঙ্গলে,

এখানে বন্ধ হয়ে আসে নিশ্বাস।


ওরা মানুষ না হয়ে হত হিংস্র পশু,

খেত রক্ত মাংস নিয়ে যেত প্রাণ,

তবুও তো আমি একেবারে মরে যেতাম,

 দুঃখ কষ্ট হতে আমি পেতাম ত্রাণ।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো