দোষ
খাদিজা বেগম
আমাদের মাঝে আছে এমন কিছু মানুষ,
যারা সদা খুঁজে শুধু অন্য মানুষের দোষ।
কেউ যদি করে ফেলে অনিচ্ছাকৃত কোনো দোষ,
দয়া না করিয়া তার উপরে ঝারে আক্রোশ।
মানুষের মাঝে রবেই তো কিছু না কিছু দোষ,
এই পৃথিবীতে দোষ ছাড়া হয় না কোন মানুষ।
ছোট খাট দোষ গুলোকে বড় করে ধরনা,
খুঁটি নাটি ব্যাপার নিয়ে আর ঝগড়া করনা।
কারো দোষ যদি হয়ে যায়, চেয়ে নিও ক্ষমা,
ক্ষমা করতে যেন আবার কেউ করনা গরিমা।
যারা ক্ষমা চায় না, তারা ক্ষমা করতে ও জানেনা,
দোষ করা স্বাভাবিক প্রক্রিয়া তারা মানে না।
অথচ নিজে থাকে দোষের নদীতে ডুবিয়া,
একবারও দেখে না সে নিজের দোষ ভাবিয়া!
কেউ যদি ভাবে নিজেকে তার মতো নেই নির্ষোদ,
মানুষ রুপি হলেও সে আর নেই তো মানুষ।
হয়ে গেছে শয়তান না হয় হয়েছে ফেরেস্তা,
ভিন্ন এখন তাই তার আর মানুষের রাস্তা।।
Comments
Post a Comment