অভিমানী মন কাঁদে
অভিমানী মন কাঁদে
খাদিজা বেগ
আর ফিরবো না বলে বলেও
বারে বারে আসি আমি ফিরে,
আর থাকবো না বলে বলেও
বারে বারে থাকি তোমার নীড়ে।।
একটুখানি ভালোবাসা
পাবার আশায় অভিমানী মন কাঁদে,
ভালোবেসে চোখ মোছালে
মন পড়ে যায় তোমার প্রেমের ফাঁদে।
বাহুডোরে বেঁধে রেখো
যায় না যেন মায়ার বাঁধন ছিঁড়ে।।
হয় যদি হোক ঝগড়াঝাটি
তুমি আমি হইনা যেন ভিন্ন,
সারা জীবন থাকবো দুজন
সুখে দুঃখে দুজনারী জন্য।।
তোমার আমার ছোট সংসার
বয়ে চলা ছোট নদীর মত,
এ কূল ভাঙ্গে ও কূল গড়ে
তবু ভাঙতে থাকে অবিরত।
আমরা দুজন থাকি সদা
এই সংসারের দুইটি কূল কে ঘিরে।।
যতই ভাঙ্গে নদীর দুই কূল
তবুও কুল নদী রেখে যায় না,
দুই কুল নিয়েই গড়া নদী
দুই কুল ছাড়া কোন নদী হয় না।
দু'জন মিলে গড়া সংসার
হারায় না যে পরকীয়ার ভিড়ে।।
Comments
Post a Comment