দৃষ্টি আটকে যায়
দৃষ্টি আটকে যায়
খাদিজা বেগম
সে এতটা মিষ্টি বলেই
আমার চোখের দৃষ্টি আটকে যায়,
মিষ্টি রুপের মিষ্টিতে মন
পিঁপড়ার মতন ডুবে যেতে চায়।।
নাম ঠিকানা সব অজানা
চিনির মত ঝলমলানো রূপ,
তার ঐ রূপে কথা বলে
সে তো ফুলের মত থাকে চুপ।
পায়ে পায়ে সে চলে যায়
চুলের বেনি দোলে ডানে বায়।।
হাওয়ায় হাওয়ায় ওড়না ওরে
ছড়িয়ে যায় তার মায়াবী ঘ্রান,
সেই ঘ্রাণেরি মায়ায় পড়ে
আনচান আনচান করে আমার প্রাণ।।
হাতে চুড়ি চোখে সুরমা
কানের সাথে খেলা করে দুল,
সেই রূপসী যেন আমার
মন দানিতে সাজানো এক ফুল।
হাঁটার তালে নূপুর বাজে
আলতা রঙে রাঙানো তার পায়।।
Comments
Post a Comment