বসন্ত এসেছে

 খাদিজা বেগম 


বসন্ত এসেছে বসন্ত এসেছে 

ও বন্ধু আমার বসন্ত এসেছে,

জানিনা কখন আমার এই মন, 

তোমাকে না দেখে সে ভালোবেসেছে।।

ঐ


গাছে গাছে দেখো কচি কচি পাতা

 ডালে ডালে কত পুষ্প ফুটেছে,

ফুলে ফুলে দুলে কালিয়া ভোমোরা

 ভালোবেসে খুব প্রণয়ন উঠেছে।।

ঐ


হৃদয় কাননে প্রনায় কোকিলে

 কুহু কুহু সুরে তোমাকেই ডেকেছে,

নির্ঘুম রাত জেগে জেগে মন

 তোমারি মায়াবী ছবিটা এঁকেছে।।

ঐ


বাতাসে বাতাসে তোমারি সুরভী 

আমারই ভেতরে যতোনে ডুকেছে,

নেই কোন সেই বীর পবিত্র প্রেমের

 দুই চরণে

 তার মাথা না ঠুকেছে।।

ঐ

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ