Posts

Showing posts from January, 2026

মন ভেঙ্গে যায়

 মন ভাঙে  খাদিজা বেগম  কূল ভেঙ্গে যায় নদীর জলে এমনি হয় এই জগতের রীতি,   মন ভেঙে যায় মনের মানুষ তবু ভুলে থাকা যায় না স্মৃতি।। আমি যারে ভালোবাসি  সে জন ছোটে মরীচিকার পিছে,  সত্যি সত্যি ভালোবাসি  সে ভাবে প্রেম ভালোবাসা মিছে। উদাসী মন যখন তখন  তবুও গায় তার বিরহে গীতি।। ভালোবেসে আদর করে  এই মন থেকে মন দিয়েছি তারে,  ভুলতে গেলেও ভুলা যায় না  তারে মনে পড়ে বারে বারে।। মাঝে মাঝে চলতি পথে  না চাহিতেও তারে পড়ে চোখে, এখনো মন আগের মতন  তারি দিকে পড়ে থাকে ঝুকে। আমার এ মন রাঙাতে চায়  প্রেমের রঙে রঙে তারি সিঁথি।।

আলোকিত মানুষ

 আলোকিত মানুষ  খাদিজা বেগম  আলোর মাঝেও আঁধার থাকে  এটা সেটার পিছন কিংবা তলে,  অন্ধকারেও আলো থাকে যখন ছোট জোনাক পোকা জ্বলে।।  আলোর সাথে যে জন থাকে  সেই মানুষটা কভু যায়না ডুবে,  আলোর সাথে থাকতে থাকতে  সূর্য হয়ে ভেসে উঠে পুবে।  আলোকিত মানুষ যারা  লোকে তাদের মহা মানব বলে।। যার চিন্তাতে চেতনাতে  মানবজাতির কল্যাণ মিশে থাকে,  সে চলে যায় সব ছাড়িয়ে  এমন কেহ নাই থামাবে তাকে।। পথপ্রদর্শক হয়ে সে লোক  পথ দেখিয়ে নিয়ে চলে পথিক,  সত্য পথের সন্ধানীরা  স্বার্থের নেশায় হয় না কভু বেদিক।  যাদের মনে আলো আছে  তারা সদা ন্যায়ের পথেই চলে।।

প্রেমের কথা

 প্রেমের কথা  খাদিজা বেগম  প্রেমের কথা শেষ হবে না  প্রেম এমনি এক অনুভব,  খুব নীরবে নীরবে প্রেম মনের মাঝে জাগায় উৎসব।। প্রেমের ছোঁয়ায় দুঃখ পালায় প্রশান্তিতে ভরে যায় মন, আপ সেরাদের সেরা সে মুখ  তার হাসিতে ছড়ায় কিরণ। সবার উপর প্রেমের স্থান এই প্রেম ছাড়া মূল্যহীন সব।। প্রেম কখনো দূরে ঠেলে  কখনো বা টানে কাছে, পবিত্র এই প্রেমের জন্য  সারা জাহান টিকে আছে।। হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে  নিঃস্বার্থ প্রেম পুষি মনে, খুশি মনে প্রেমের সুবাস  ছড়িয়ে যাই ক্ষণে ক্ষণে। যার ভিতরে প্রেমিক হৃদয়  সে পেয়ে যায় না চেয়েও সব।।